পাচার হওয়া অর্থ ফেরত আনা সহজ নয়: অর্থ উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাচার হওয়া অর্থ ফেরত আনা সহজ নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
ফ্যাসিস্ট শেষ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া অর্থ চিহ্নিত করা গেলেও তা ফেরত আনা সহজ নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন। উপদেষ্টার মতে, দক্ষ লোকদের মাধ্যমে অর্থ পাচার করা হয়েছে, তাই তা ফেরত আনা জটিল বিষয়।

অর্থ উপদেষ্টা বলেন, ‘কত টাকা পাচার হয়েছে সুনির্দিষ্টভাবে বলা যায়নি। পরবর্তী সরকার যদি বিষয়টিতে তৎপর হয়, তাহলে অর্থ ফেরত আনা সম্ভব।’

এসময় তিনি পরামর্শ দেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব কাজ করা হয়েছে, তা পরবর্তী সরকার যেন চালিয়ে নেয়। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগে তার সম্পদের হিসাবও দেওয়া হয়েছে।

সালেহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, পরবর্তী সরকারের সময় কেউ মামলা বা আইনি জটিলতার সম্মুখীন হবেন না। নিজের কর্মকাল মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘উপদেষ্টা হিসেবে নিজেকে ১০০-তে ৭০ নম্বর দেবো। অনেক কাজ করার ছিল, কিন্তু সব করতে পারিনি।’

উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করতে পারে বলে জানান তিনি। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসে বাংলাদেশকে এমন অবস্থানে নিয়ে আসা হয়েছে, যেখান থেকে দেশ আরও দ্রুতগতিতে এগোতে পারবে।

অপরদিকে, আগামীতে নির্বাচিত সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে বলেও জানান সালেহউদ্দিন আহমেদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ