পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, দুই পুলিশ সদস্যকে ক্লোজড
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শনিবার (১৫ নভেম্বর) রাতের আঁধারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনাস্থলের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিসংযোগের খবর পেয়ে সকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জনতার আওয়াজ/আ আ