‘পুলসিরাত’-এ বুবলী, চাইলেন সবার কাছে দোয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘পুলসিরাত’-এ বুবলী, চাইলেন সবার কাছে দোয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী যুক্ত হলেন নতুন সিনেমায়। সিনেমার নাম ‘পুলসিরাত’। সামাজিক মাধ্যমে এ খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

আজ (২৩ ডিসেম্বর) নিজের ফেসবুকে বুবলী লিখেছেন, “আমার নতুন ছবি ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।”

সিনেমাটি পরিচালনা করবেন রাখাল সবুজ। এর কাহিনি-চিত্রনাট্য সাজিয়েছেন আনন জামান। ছবিটি নিয়ে সংবাদমাধ্যমকে বুবলী বলেন, ‘‘পুলসিরাত’একটি ভালো গল্পের সিনেমা হবে। নতুন বছরের শুরুতে শুটিং শুরু হবে। এ সিনেমা সংশ্লিষ্ট-পরিচালক থেকে শুরু করে পুরো টিমকে দারুণ লেগেছে। কারণ তারা থিয়েটারের মানুষ। এরা যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সব কিছুর পরিকল্পনা অন্যরকম হয়। যেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ইতিবাচক। আশা করছি ‘পুলসিরাত’ভালো একটি সিনেমা হবে। এ সিনেমার জন্য শিগগির প্রস্তুতি নেব।’

এদিকে বুবলীর হাতে আছে ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘খেলা হবে’ সহ বেশ কয়েকটি ছবি। ব্যস্ত আছেন ‘মায়া দ্য লাভ’ সিনেমার কাজে। ছবিটি পরিচালনা করছেন জসিম উদ্দিন জাকির আর বুবলীর বিপরীতে আছেন জিয়াউল রোশান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ