পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রাখি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রাখি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

 

সম্প্রতি প্রেমিক আদিল শাহ দুরানিকে বিয়ে করে বদলে গেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত । ধর্ম বদলে হয়েছেন মুসলিম, নাম বদলে হয়েছেন ফাতিমা। এ খবর সবার জানা। নতুন খবর হলো, পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রাখি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেহে এ তথ্য।

আজ (১৯ জানুয়ারি) দুপুরে ভারতীয় পুলিশ গ্রেফতার করেছে রাখিকে। এদিন দুপুরে স্বামী আদিল দুরানির সঙ্গে একটি নাচের অ্যাকাডেমি খোলার কথা ছিল তার। কিন্তু তার আগেই মুম্বাইয়ের আম্বোলি থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। কেননা তার করা এক মামালার ভিত্তিতেই আটক করা হয়েছে রাখিকে।

এ নিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ব্রেকিং নিউজ়! ৮৮৩/২০২২ এফআইআরের ভিত্তিতে আম্বোলি পুলিশ গ্রেফতার করেছে রাখি সাওয়ান্তকে। গতকাল (১৮ জানুয়ারি) রাখির এবিএ ১৮৭০/২০২২ নাকচ করেছে মুম্বইয়ের সেশন কোর্ট।’

শার্লিন-রাখি দ্বন্দ্বের শুরু হয় সালমান খানের শো বিগ বসকে কেন্দ্র করে। এই শোয়ে সাজিদ অতিথির আসন গ্রহণের পর থেকেই বিতর্কের শুরু। শার্লিনসহ কয়েকজন অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনেস্তার অভিযোগ আনেন। এক পর্যায়ে মামলা ঠুকে দেন শার্লিন।

এরপরই সরব হন রাখি। তিনি সাজিদের পক্ষে দাঁড়ান এবং শার্লিনকে নিয়ে মিমিক্রি করেন। তারপরই রাখি-শার্লিনের দ্বন্দ্বের সূত্রপাত। শার্লিনও রাখিকে তির্যক বাক্যবাণে জর্জরিত করেন।

প্রথমে শার্লিন চোপড়ার বিরুদ্ধে মামলা করেন রাখি সাওয়ান্ত। এ ঘটনার পর ব্যক্তিজীবন নিয়ে আক্রমণ করায় রাখির বিরুদ্ধে পাল্টা মামলা করলেন শার্লিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ