পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে বিএনপির কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ

 

কর্মসূচি —
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৪ মার্চ ২০২৩, নিন্মোক্ত কর্মসূচি ঘোষণা করেছেন—
♦️ ১লা এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগর ও জেলায় বেলা ২ টা থেকে ৪ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।
♦️ ৮ এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে বেলা ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।
♦️ ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত নিন্মোক্ত বিভাগের সময়সূচি অনুযায়ী বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সারাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র (১০ দফা, রাষ্ট্রকাঠামো মেরামত, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতি) বিলি মানববন্ধন/অবস্থান কর্মসূচি।
(ক) ১০ এপ্রিল, রাজশাহী ও সিলেট বিভাগ
(খ) ১১ এপ্রিল, খুলনা ও কুমিল্লা বিভাগ
(গ) ১২ এপ্রিল, ঢাকা ও বরিশাল বিভাগ
(ঘ) ১৩ এপ্রিল, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ
(ঙ) ১৬ এপ্রিল, রংপুর ও চট্টগ্রাম বিভাগ
এছাড়া ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারাদেশের সকল জেলা/মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শেণী পেশার মানুষের সহিত মতবিনিময় সভা, দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তাসহ বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিতে বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করবেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জনগণ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সম্পৃক্ত করে উপরোক্ত কর্মসূচি সমূহ সফল করার আহবান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ