প্যান্ট পরতে ভুলে গেলেন মিমি চক্রবর্তী! - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্যান্ট পরতে ভুলে গেলেন মিমি চক্রবর্তী!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ

 

সামাজিক মাধ্যমে তারকা প্রায়ই আবেদনময়ী ছবি প্রকাশ করে থাকেন। অনেকেই নিজের লাস্যময়ী রূপ তুলে ধরেন নেট দুনিয়ায়। এবার একই কাজ করতে গিয়ে বিপাকে পড়লেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদসদস্য মিমি চক্রবর্তী। ভারতী সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি ইনস্টাগ্রামে সাদা পোশাকে নিজেকে প্রকাশ করেছেন মিমি। সেখানে দেখা গেছে, সাদা রঙের স্লিট ড্রেসের সঙ্গে হাঁটু পর্যন্ত লম্বা হাই হিল বুট পরে আছেন তিনি। মিমির এই লুকের হাইলাইট ছিল তার কালো বুট। খুব বেশি পোশাক ছিল না নায়িকার শরীরে। কানে ছিল গোলাকৃতি দুল। সেইসঙ্গে দ্যুতি ছড়াচ্ছিল তার অনাবৃত পা জোড়া।

এমন পোশাকে খোলা চুলের মিমি যেন মুহূর্তেই আগুন জ্বেলে দেন নেট দুনিয়ায়। অনুরাগীরা পতঙ্গের মতো ভিড় করতে থাকেন ছবিগুলোতে। লাইক কমেন্টে ছড়িয়ে দিতে থাকেন ভালোবাসা।

তবে ট্রলকারীরাও চুপ করে বসে থাকেননি। একজন লিখেছেন, ‘ছোটবেলার সেই মুহূর্ত যখন স্কুল থেকে এসে প্যান্ট খুলে শুধু জামা পড়ে ঘুরতাম’। অন্য একজন লেখেন, ‘সাংসদের প্যান্ট কোথায়?’ তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি মিমি।

কদিন আগে বিমান পরিচালনাকারী সংস্থা এমিরেটসের ওপর চটেছিলেন মিমি। আকাশপথে যাত্রার সময় বিমান থেকে পরিবেশন করা খাবারে চুল পেয়েছিলেন তিনি। সেকারণেই অগ্নিশর্মা হয়েছিলেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ