প্রথম প্রেমিকের অবদানেই বিশ্বসুন্দরী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথম প্রেমিকের অবদানেই বিশ্বসুন্দরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী সুস্মিতা সেন। তার ফিল্মি ক্যারিয়ার থেকে ব্যক্তিগত জীবন সবটাই বিনোদনের হট কেক। কিন্তু, জানেন কি সুস্মিতার এই সফল জার্নির নেপথ্যে রয়েছেন এক বিশেষ ব্যক্তি। দিল্লি থেকে মুম্বই এসে মিস ইউনিভার্স হয়েছেন সেই মানুষটার জন্যই। ১৯৯৪ সালে সুস্মিতা সেনের সাফল্যের পেছনে যিনি ছিলেন তিনি অভিনেত্রীর প্রথম প্রেমিক। এক সাক্ষাৎকারে জীবনের সত্যিটা নিজেই জানিয়েছেন সুস্মিতা সেন। ১৯৯৪তে বিশ্বসুন্দরী হয়েছিলেন সুস্মিতা সেন। কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন সবটা নিয়েই অকপট সুস্মিতা। ললিত মোদির সঙ্গে সম্পর্ক থেকে রোহন শলের সঙ্গে প্রেম নিয়ে কোনো লুকোচুরি করেন না সুস্মিতা। বরং তার ক্যারিয়ারের উত্থানের পেছনে প্রথম প্রেমিকের অনবদ্য অবদানের কথাও অকপটে স্বীকার করেছেন।

সুস্মিতা সেন বলেন, আমি আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্রথম বয়ফ্রেন্ড রজত আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে না হলে আমার বিশ্বসুন্দরী হওয়া হতো না! কারণ যখন মিস ইউনিভার্স হওয়ার জন্য মুম্বই আসার প্রয়োজন ছিল ও আমার সঙ্গে ছিল। মিস ইউনিভার্স হওয়ার জন্য ট্রেনিংয়ের প্রয়োজন ছিল। আর মুম্বই তখন আমার কাছে ছিল বিদেশের মতো। আমি তো দিল্লিতে বড় হয়েছি। তাই মুম্বই আসতে খুব ভয় পেয়েছিলাম। একা মুম্বই এসে মিস ইউনিভার্স হওয়ার ক্ষমতা আমার ছিল না। কিন্তু, রজত আমার জন্য চাকরি ছেড়ে মুম্বই আসে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ