প্রথমবারের মত গৌতম সাহার কোরিওগ্রাফিতে মিম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথমবারের মত গৌতম সাহার কোরিওগ্রাফিতে মিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ

 

চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পায় ‘পরাণ’ নামের সিনেমা। সিনেমাটিতে বিদ্যা সিনহা মিমের বিপরীতে ইয়াস রোহানকে দেখা গিয়েছে।

গতকাল (৬ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর ফোরস্টার রেস্তোরাঁ গোল্ডেন টিউলিপে দেখা গিয়েছে এই জুটিকে। সেখানে তারা শুটিংয়ে মগ্ন ছিলেন। তবে কোন সিনেমার শুটিংয়ে নয়, ফ্যাশন হাউজ ম্যাকয়্ এর ফটোশুটে অংশ নেন মিম-ইয়াশ।

গৌতম সাহার কোরিওগ্রাফীতে পূজার এই ফটোশুট করেন সৈয়দ মেহরাব হোসাইন। ম্যাকয়্ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ-উল-আলম সাজু এ প্রসঙ্গে বলেন, ‘পূজাকে সামনে রেখে বেশকিছু নতুন কালেকশন আসছে। সেসব ড্রেসের ফটোশুট শেষ করলাম। আশা করছি পোশাকগুলো সবার পছন্দ হবে।

বিদ্যা সিনহা মিম বলেন, ‘চেষ্টা করি বেছে বেছে ভালো কাজ করতে। বেশ কিছুদিন পরে ফটোশুটে অংশ নিলাম। এই কাজটি আমার কাছে বেশ ভালো লাগছে।

এ প্রসঙ্গে কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘ঈদের ব্যস্ততা কাটিয়ে এবার পূজার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পরেছি। এরই মধ্যে কয়েকটি পূজার ফটোশুট করেছি।এর আগে ম্যাকয়্ এর ফটোশুটে অপু বিশ্বাস, দীঘিকে নিয়েছি। এবার মিমকে নিয়ে ফটোশুট করালাম। কাজটি দারুণ হয়েছে। এবার প্রথমবার মিমকে নিয়ে ফটোশুট করেছি। অনেদিন ধরে মিমের সঙ্গে কাজের কথা হলেও ব্যাটে-বলে মিলেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ