প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় সভা চলছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৮, রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় সভা চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৬, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৬, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত চলছে। শনিবার (৬ জুন) বিকাল ৩টায় সভাটি শুরু হয় বলে জানা গেছে।

সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সরকার দলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

সংসদীয় এ সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় সরকারের চলমান কার্যক্রম, সংসদীয় দায়িত্ব পালন এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ