প্রয়াত সাদেক হোসেন খোকার বাসায় মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রয়াত সাদেক হোসেন খোকার বাসায় মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানে প্রয়াত এ নেতার বাসায় যান তিনি।

গত ১৯ মে পল্টন থানাসহ ১২টি মামলায় ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন প্রয়াত খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন। এগুলোর মধ্যে ১১টি মামলায় ইশরাকের জামিন মঞ্জুর হলেও পল্টন থানার রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেই থেকে কারাগারে রয়েছেন ইশরাক।

ইশরাকের বাসায় গিয়ে তার মা ইসমত আরা ডলি ও ভাই ইসফাক হোসেনকে সান্ত্বনা দেন বিএনপি মহাসচিব।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ