প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় দলীয়করণ : ইসলামী আন্দোলন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় দলীয়করণ : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী সরকার দেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে দমন-নিপীড়ন চালিয়ে বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠছে। কিন্তু প্রতিহিংসার রাজনীতিতে কখনো জনকল্যাণ বয়ে আনে না। প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় দলীয়করণ, আত্মীয়করণ করে পুরো প্রশাসনকে কব্জা করে ফেলেছে। এভাবে সরকার চিরদিন ক্ষমতায় থাকতে পারবে না।

আজ রোববার বিকেলে রাজধানীর পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ