প্রাপ্ত কেন্দ্র ৭০ : আনোয়ারুজ্জামান চৌধুরী ৪৩০৮৩, নজরুল ইসলাম বাবুল ১৫৯৭৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রাপ্ত কেন্দ্র ৭০ : আনোয়ারুজ্জামান চৌধুরী ৪৩০৮৩, নজরুল ইসলাম বাবুল ১৫৯৭৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২১, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২১, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ

 

সিলেট সিটি করপোরেশ নির্বাচনের ১৯০টি কেন্দ্রের মধ্যে ৭০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

এই কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ৪৩০৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল) পেয়েছেন ১৫৯৭৪ ভোট।বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

সিসিক নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে মোট ৮ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর কাউন্সিলর পদে ৩৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে ২৭২ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ জন।

নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ