প্রেম নয়, শুটিং করছেন জোভান-পূজা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রেম নয়, শুটিং করছেন জোভান-পূজা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২ ২:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২ ২:০১ অপরাহ্ণ

 

গতরাত (৪ সেপ্টেম্বর) থেকে নেট দুনিয়ায় খবর ভাসছে, প্রেম করছেন অভিনেতা জোভান ও পূজা চেরি। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি থেকে এই গুঞ্জনের সূত্রপাত ঘটে।

জোভান-পূজার কয়েকটি ছবি প্রকাশ করে নেটিজেনদের কেউ কেউ দাবি করেন, থাইল্যান্ডের রাস্তায় মদ্যপ অবস্থায় একে অন্যকে চুমু খাচ্ছেন তারা। এমনকি পূজাকে ফুল দিয়ে প্রোপোজ করেছেন জোভান। মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘পরী’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন জোভান ও পূজা। যে ছবিগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো মূলত শুটিংয়ের। কে বা কারা দূর থেকে ছবিগুলো তুলে অনলাইনে ছড়িয়ে দিয়েছেন।

জোভান-পূজার প্রেমের গুঞ্জন নিয়ে যখন নেট দুনিয়া উত্তাল, তখন মাহমুদুর রহমান হিমি শুটিংয়ের ছবিগুলো প্রকাশ করেন। সেখানে দেখা যায়, ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনে রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন তারা। এতে নেটিজেনদের দাবি ভুল প্রমাণিত হয়।

সিনেমাটি তৈরি হচ্ছে নারী পাচারের গল্প নিয়ে। পূজা একজন বার ড্যান্সার, যাকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয় এবং কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকে। থাইল্যান্ডের পাশাপাশি বাংলাদেশেও শুটিং হবে সিনেমাটির। এরইমধ্যে ব্যাংককে প্রথম ধাপের শুটিং শেষ। বাকি অংশের কাজ হবে ঢাকায়। ওয়েব ফিল্মটি তৈরি হচ্ছে দেশীয় একটি নতুন ওটিটি প্ল্যাটফর্মের জন্য।

নাইনটিন ফিফটি টুর ব্যানারে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, বাচ্চু, সিনথিয়া প্রমুখ। চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ