ফখরুল সাহেবের মন্তব্যে মনে হচ্ছে তাদের বোধোদয় হয়েছে : আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফখরুল সাহেবের মন্তব্যে মনে হচ্ছে তাদের বোধোদয় হয়েছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ

 

আইনমন্ত্রী আনিসুল হক ঢাকেশ্বরী মন্দিরে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে বলেছেন, ফখরুল সাহেব যেটা বলেছেন তাতে মনে হচ্ছে, তাদের বোধোদয় হয়েছে। সেটা যদি তারা ধরে রাখতে পারেন তাহলে খুব ভালো কথা।

সোমবার সকালে আখাউড়া পৌর শহরের রাধামাধব আখড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব ধর্ম-বর্ণের অধিকার রক্ষা করে অসাম্প্রদায়িক ও জনগণের বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি, এদেশের সবাইকে তাদের ধর্ম পালন করার অধিকার দেয়া এবং সুবিধা দেয়া সরকারের কাজ।

তিনি আরো বলেন, সেভাবেই এদেশের মানুষকে সুবিধা এবং অধিকার দিয়ে আসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া-কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ