ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফকে তারেক রহমানের গ্রিন সিগন্যাল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফকে তারেক রহমানের গ্রিন সিগন্যাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ফরিদপুর-৩ আসনে বিএনপির হয়ে ভোটে লড়াইয়ের জন্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফকে গ্রিন সিগন্যাল দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি দলের নেতাকর্মীদের নিয়ে এক স্কাইপি বৈঠকে তারেক রহমান চৌধুরী নায়াব ইবনে ইউসুফকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পাঁচবারের এমপি চৌধুরী কামাল ইবনে ইউসুফের বড় মেয়ে নায়াব ইউসুফ। আগে থেকেই রাজনীতিতে ছিলেন নায়াব ইউসুফ।

তবে কামাল ইবনে ইউসুফের মৃত্যুর পর সার্বক্ষণিক সক্রিয় রাজনীতিতে এসে তৃণমূলের সর্বস্তরের মানুষের সঙ্গে মিশে গিয়ে নির্বাচনী এলাকায় ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
দলীয় নেতাকর্মীরা জানান, চৌধুরী নায়াব ইউসুফ নিরহংকারী সদা হাসিমুখ ও বিনয়ী। সাহসী এবং উদার মনের অধিকারী নায়াব ইউসুফ একজন সার্বক্ষণিক রাজনীতিবিদ। তার সঙ্গে দেখা করতে বা কথা বলতে পারেন যে কেউ।

নায়াব ইউসুফ সন্ত্রাস, চাঁদাবাজি আর মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ইতিমধ্যে ফরিদপুরের সব মহলের প্রশংসা কুঁড়িয়েছেন। দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও কখনো তিনি দলীয় প্রতিযোগীকে নিয়ে নেতিবাচক বক্তব্য দেন না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ