ফারাক্কা সমস্যা সামাধানে ব্যর্থ শাসকগোষ্টি : এনডিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফারাক্কা সমস্যা সামাধানে ব্যর্থ শাসকগোষ্টি : এনডিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
ভারত উজানের রাষ্ট্র হিসাবে ভাটির দেশ বাংলাদেশের সাথে সৎ প্রতিবেশী হিসাবে আচরন করতে বার বার ব্যর্থ হয়েছে। ফারাক্কা সমস্যা সামাধানে ব্যর্থ হয়েছে শাসকগোষ্টি বলে মন্তব্য করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।

বুধবার (১৫ মে ২০২৪) ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ স্মরণে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

তারা বলেন, আমাদের দেশের সরকারগুলো ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না।৫৩ বছর হয়ে গেলো,সরকার গেলো,সরকার এলো কেউ ফারাক্কা সমস্যার সমাধান করতে পারলো না।
ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমিতে পরিনত করেছে এবং টিপাইমুখ বাঁধ নির্মানের মাধ্যমে আবারো দেশের উত্তর-পূর্বাঞ্চলকে মরুভূমিতে পরিনত করার যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে দেশের সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।

নেতৃদ্বয় আরো বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ। ভারত মূলত দুটি উদ্দেশ্যে পানি আগ্রাসন অব্যাহত রেখেছে। এর একটি হচ্ছে রাজনৈতিক কারনে পানিকে ব্যবহার করা আর রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিনত করা। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে মওলানা ভাসানীর মতো নেতৃত্ব তৈরী করতে হবে।
বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ইশতেহারে ফারাক্কা বিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ