ফিটনেস ও বয়সের কারণে ‘অগ্নি৩’তে নেই মাহি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফিটনেস ও বয়সের কারণে ‘অগ্নি৩’তে নেই মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির ক্যারিয়ারে ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’ অন্যতম সফল দুই সিনেমা। ব্যবসার নিরিখে দুটি সিনেমাকে সফল বলা যায়। সেকারণে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ছবির তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কয়েক বছর আগে। তখন থেকে ধারণা করা হচ্ছিল, এবারও মাহির ওপর ভরসা রাখবে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে সেটা হচ্ছে না। ‘অগ্নি-৩’তে নায়িকা বদলে যাচ্ছে।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘মাহি থাকছেন না। বর্তমানে তার বডি ফিটনেস আর ফ্লেক্সিবিলিটি নেই। বয়স হয়েছে। তা ছাড়া এটা নতুন গল্প। সুতরাং মাহির থাকা উচিত নয়।’

অনেকের ধারণা, হয়ত পূজা চেরিকে দেখা যেতে যাবে মাহির জায়গায়। আজিজ সেই সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এই চরিত্রটির জন্য একজন সুপারফিট অভিনেত্রীর দরকার। তাই হলিউড থেকে কাউকে নেওয়ার কথা ভাবছি। কারণ, এবারের চরিত্রটি আগের চেয়ে আরও বেশি চ্যালেঞ্জিং। আরও বেশি ঝুঁকিপূর্ণ দৃশ্য আছে। পূজা এত ঝুঁকি নিতে পারবে বলে মনে হচ্ছে না।’

প্রথম দুই কিস্তি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। তবে তৃতীয় কিস্তি কে পরিচালনা করবেন—সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আজিজ। তবে সৈকত নাসিরের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে বলে জানালেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ