ফুলপরীকে নির্যাতন : ইবির ৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফুলপরীকে নির্যাতন : ইবির ৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলে নবীন ছাত্রী ফুলপরী নির্যাতনের ঘটনায় সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ অভিযুক্তকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে ২০২ নম্বর রুমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মিটিং শেষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট অনুযায়ী অভিযুক্তদের এক বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ছাত্রী নির্যাতনের ঘটনায় অন্য অভিযুক্তরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ