বইয়ের ভুল চিহ্নিত করে সংশোধন করা হচ্ছে: শিক্ষামন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বইয়ের ভুল চিহ্নিত করে সংশোধন করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

 

বইয়ের ভুল থাকতে পারে, চিহ্নিত করে সঙ্গে সঙ্গে সংশোধন করা হচ্ছে। এ বিষয়ে দুইটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার খাগানে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন তিনি। এসময় সমাবর্তনের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের হিমাচল প্রদেশের শোলিনী ইউনভার্সিটির উপাচার্য অধ্যাপক অতুল খোশলা।

বক্তব্যে মন্ত্রী আরো বলেন, শুধু পরীক্ষানীতি ও মুখস্তবিদ্যা দিয়ে দক্ষ যোগ্য ও মানবিক সৃজনশীল মানুষ তৈরি হবে না। তাই প্রাথমিক পর্যায় থেকে শিশুদের তৈরি করার পরিকল্পনা নিতে হবে।

এছাড়া পাঠ্য বইয়ের অসংগতি নিয়ে দুইটি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি বইয়ের ভুল চিহ্নিত করে যৌক্তিক পরামর্শে সঙ্গে সঙ্গে সংশোধন করবেন। আরেকটি কমিটি এ বিষয়ে যে কোন ষড়যন্ত্র তদন্ত করে দেখছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। এর মধ্যে মেধাবী ১২ শিক্ষার্থী পান স্বর্ণ পদক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অন্যান্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ