বকেয়া বেতনের দাবিতে ইপিজেডে বিক্ষোভ, মারধরে শ্রমিক হাসপাতালে - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বকেয়া বেতনের দাবিতে ইপিজেডে বিক্ষোভ, মারধরে শ্রমিক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে উত্তর ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। রবিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা থেকে ইপিজেডের টেক্সাস গার্মেন্টসের শ্রমিকেরা এ বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে শ্রমিকেরা তাদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন।

এ দিকে বেতন চাইতে গিয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নিরাপত্তা প্রহরীদের মারধরে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরা ইপিজেডের টেক্সাস গার্মেন্টসের শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া আছে। এ দিকে অন্যজনকে কোম্পানি লিজ দিয়ে ঢাকা চলে গেছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন ফারুক। এতে করে বেতন না পাওয়ার আশঙ্কায় বিকেল থেকে আন্দোলনে নেমেছেন তারা।

কারখানার শ্রমিক জহিরুল ইসলাম বলেন, ‘তিনমাস ধরে আমরা বেতন পাই না। বেতন চাইতে গিয়ে আমাদের এক সহকর্মী মারধরে গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও অনেকে আহত হয়েছে। আমাদের বেতন না কোম্পানির মালিক তার কারখানা অন্যজনের কাছে লিজ দিয়েছেন। আমরা বেতন চাই। আমাদের কেন এভাবে মারধর করা হলো।’

টেক্সাস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন ফারুক বলেন, ‘বকেয়া বেতনের দেওয়া নিয়ে এ সমস্যা হয়েছে। আমি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।’

এ বিষয়ে জানতে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেছেন। মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের সমঝোতা হয়েছে, তাদের কোনো অভিযোগ নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ