বগুড়ায় তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দোয়া ও বস্ত্র বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়ায় তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দোয়া ও বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের বস্ত্র বিতরণ করেছেন বগুড়া জেলা ছাত্রদল।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বাদ যোহর পূর্ব পালশা নতুন পাড়ায় তালিমুন কোরআন সিরাজ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল শেষে এতিম শিক্ষার্থীদের বস্ত্র বিতরণ করা হয়।

উক্ত দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, জেলা বিএনপির সদস্য শেখ তাহা উদ্দিন নাহিন, মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, অত্র মাদ্রাসার সভাপতি ডাঃ আঃ রাজ্জাক সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ