বগুড়ায় বাস-অটোরিকশা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ৫ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়ায় বাস-অটোরিকশা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ

 

বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলায় আরো একজনের মৃত্যু হয়েছে। এতে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো। এ ঘটনায় আহত আরো একজন চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন।

নিহতরা হলেন- গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশাচালক হযরত আলী (৫০), যাত্রী ধুনটের বেড়েরবাড়ীর নুরনবী বাদশা (৬০), ও শাহানা বেগম (৩৮)। অন্যদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কৈগাড়ী ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্বাস আলী বলেন, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। পথে সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে রাস্তার ডানে মোড় নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের পিছনের অংশ পুড়ে যায়। এ বিষয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়রা বলছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন লাগে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ