বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি অনুমোদন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৮, শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু)কে সভাপতি, মো. মশিউর রহমান শামীমকে সিনিয়র সহ-সভাপতি, মো. মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক, মো. মাহমুদুল হাসান তুহিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. সোলাইমান আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে জানানো হয়, অচিরেই বগুড়া মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে বলে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ