বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভা চলছে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভা চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৯, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৯, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা চলছে। শনিবার (২৯ জুন) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনাসভা শুরু হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। সভার শুরুতেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফীর স্বাগত বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত আছেন আলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগের সাবেক সাধারণ সময়াদক ইসহাক আলী পান্না, সাঈদ খোকন এমপি, ঢাকা দক্ষিন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল।

বেলা তিনটায় আলোচনা সভা শুরু হওয়ার কথা থাকলেও বেলা দুইটা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের নেতা–কর্মীরা জড়ো হতে থাকেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে পৃথক মিছিল নিয়ে স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা পৃথক মিছিল নিয়ে সভায় এসেছেন।

সবশেষ জাতীয় নির্বাচনের পর এই প্রথম রাজধানীতে বড় ধরনের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। একই দিনে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ