বঙ্গবন্ধুর মাজারে বিএনপি নেতা রোজেল ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধুর মাজারে বিএনপি নেতা রোজেল ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
গতকাল সোমবার (১৮ জুলাই) জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দিলেও বিষয়টি জানাজানি হয় আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকালে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন, কেন্দ্রিয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান আবদু। তদন্ত কমিটি আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ, গত ১২ জুলাই মঙ্গলবার বিকেলে ফতুল্লা থানা আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে একটি কালো মাইক্রোবাসে করে টুঙ্গীপাড়ায় যান বিএনপির এ নেতা। মাজারের গেটে সাংবাদিকদের দেখে তিনি সাথে সাথে গাড়ির ভেতরে প্রবেশ করে নিজেকে লুকিয়ে ফেলেন।
তবে সাংবাদিকরাও নাছোরবান্দা। গাড়ির কাছে গিয়ে রোজেলের সাথে দেখা করেন এবং কুশল বিনিময় করেন। সাংবাদিকরা তার সাথে কথা বলে ফিরে আসার সময় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন রোজেল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ