বটগাছের নিচে আঁচল পেতে নিঃসন্তান নারীর সন্তান কামনা! - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:০৬, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বটগাছের নিচে আঁচল পেতে নিঃসন্তান নারীর সন্তান কামনা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের গোঁসাইজীর আশ্রমে শুরু হয়েছে নবান্ন উৎসব। ওই উৎসবের অংশ হিসাবে একদিকে যেমন চলছে রান্না আর খাওয়া, অপরদিকে নিঃসন্তান নারীর সন্তান কামনায় চলছে বটগাছের নিচে আঁচল পেতে অপেক্ষা।

আজ শনিবার সকাল থেকেই শুরু হয়েছে ওই নবান্ন উৎসবের নানা আয়োজন। তবে আধুনিক বিজ্ঞান এবং ধর্মমতে ওই কাজ অগ্রহণযোগ্য বিধায় বিরত থাকা প্রয়োজন এমন মত সংশ্লিষ্টদের।

আশ্রম কমিটি সূত্রে জানা যায়, প্রতি বছর ২২ নভেম্বর ওই আশ্রমে নবান্ন উৎসবের আয়োজন করা হয়। এতে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুদের আগমন ঘটে।

স্থানীয় অধিবাসী আবু তালেব জানান, নবান্ন উৎসবে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে রান্না আর খাওয়া। তবে ব্যতিক্রম দৃশ্য হলো ওই আশ্রম এলাকায় রয়েছে শতবর্ষী এক বটগাছ।

সন্তান লাভের আশায় দেশের নানা প্রান্ত থেকে আসা বহু নিঃসন্তান নারী আশ্রমের শতবর্ষী ওই বটগাছের নিচে ভেজা আঁচল পেতে প্রার্থনায় মনোনিবেশ করেন। ঘণ্টার পর ঘণ্টার এভাবেই বসে থাকেন তারা। তাদের বিশ্বাস, গাছের কোনো ফল বা পাতা আঁচলে পড়লে তা সন্তান লাভের লক্ষণ বলে বিবেচিত হবে।

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং নাটোর এনএস সরকারী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অলোক মৈত্র জানান, আধুনিক বিজ্ঞান মতে এসকল কাজ সন্তান লাভের মাধ্যম নয়। বরং এগুলোকে কুসংস্কার হিসাবেই গণ্য করা হয়।

ভাটোদাঁড়া জামে মসজিদের ঈমাম আইউব আলী জানান, এসকল কাজ ইসলামী দৃষ্টকোন এবং কোরআন-হাদিস অনুযায়ী জায়েজ নয়। বরং শিরক, যা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য। সকলকেই এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ