বনানীতে গোপন বৈঠক থেকে বিএনপির ৫৫ নেতাকর্মী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বনানীতে গোপন বৈঠক থেকে বিএনপির ৫৫ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ

 

রাজধানীর বনানী ক্লাবে গোপন বৈঠক করার সময় বিএনপির ৫৫ নেতাকর্মী আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির এই অভিযানে বনানী থানা পুলিশও তাদের সঙ্গে ছিল।

পুলিশ জানায়, বনানী ক্লাবে বসে বিএনপির এই ৫৫ নেতাকর্মী রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিল। গোপনে এই সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করে।

রবিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয় বলে বনানী থানা সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাতে বনানী ক্লাবে বিএনপির ৫৫ নেতাকর্মী গোপনে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছে — এমন অভিযোগে তাদের ডিবি আটক করে। অভিযানে ডিবির সঙ্গে বনানী থানা পুলিশও ছিল। আটকদের বিষয়ে বনানী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ