বলিউড অভিনেত্রী পুনম পান্ডে আর নেই - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বলিউড অভিনেত্রী পুনম পান্ডে আর নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বলিউডের বহুল আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে মারা গেছেন। এমনই খবর শোনা যাচ্ছে। আর তাতেই স্তম্ভিত তারকার অনুরাগীরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে পুনমের মৃত্যু হয়েছে বলে খবর। তারকার টিম নাকি এই খবর নিশ্চিত করেছে। পুনমের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও শোকপ্রকাশ করা হয়েছে। সূত্রের খবর মানলে, কানপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারকা।

কানপুরে জন্ম পুনমের। মডেলিংয়ের মাধ্যমে শুরু ক্যারিয়ার। তার পর ‘নশা’, ‘লাভ ইজ পয়জন’, ‘আদালত’, ‘দ্য জার্নি অফ কর্মা’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন পুনম। তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উষ্ণ ছবি ও ভিডিওর জন্যই বেশি জনপ্রিয়তা পেয়েছেন ৩২ বছরের তারকা। ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘লক আপ’-এর মতো রিয়ালিটি শোয়েও দেখা গিয়েছিল পুনমকে। তাঁর এই আচমকা মৃত্যুর খবর যেন বিশ্বাসই করতে পারছেন না অনুরাগীরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) পুনমের ভেরিফায়ের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর টিমের পক্ষ থেকে লেখা হয়, “এই সকালটা আমাদের জন্য কঠিন ছিল। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, জরায়ুমুখে ক্যানসারের জেরে আমরা আমাদের প্রিয় পুনমকে হারিয়েছি।”

জীবনকালে পুনম কতটা উদার ছিলেন এবং প্রত্যেককে কত ভালোবাসা দিয়েছেন তাও এই বিবৃতিতে জানানো হয়। সবশেষে বিবৃতি লেখা হয়, “অকালে অভিনেত্রীর চলে যাওয়া একটু ব্যক্তিগত ক্ষতি হিসেবে দেখুন, তাঁর স্মৃতির জন্য এটুকু অনুরোধ রইল।” ২০২০ সালের পয়লা সেপ্টেম্বর প্রেমিক স্যাম বম্বেকে বিয়ে করেছিলেন পুনম। কিন্তু ১১ সেপ্টেম্বরই অভিনেত্রী অভিযোগ করেন, গোয়ায় বেড়াতে গিয়ে স্বামীর হাতে নিগৃহীত হয়েছেন তিনি। পুনমের অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান স্যাম। পুনমের সঙ্গে নাকি তাঁর বোঝাপড়াও হয়ে গিয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ