বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তর নগ্ন ভিডিও বিক্রি করেছে তার স্বামী!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ

স্বামী আদিলের বিরুদ্ধে মারধর, মায়ের চিকিৎসায় অবহেলা, অর্থ আত্মসাৎ ও পরকীয়াসহ একাধিক অভিযোগ এনেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার তার বিরুদ্ধে সাইবার ক্রাইমের অভিযোগ করলেন অভিনেত্রী। রাখির দাবি, ‘আদিল তার নগ্ন ভিডিও রেকর্ড করত আর সেই ভিডিও অন্য লোকদের কাছে বিক্রি করত।’
এ প্রসঙ্গে সাইবার ক্রাইমে মামলা করেছেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আদালতে এসে বিচারককে নিজের পক্ষের কথা বলেন রাখি। ইতোমধ্যেই রাখির মেডিকেল টেস্ট হয়েছে। রাখি বলেন, ‘আমি এটার মিডিয়া ট্রায়াল চাই না। আমি আদালতে সব রিপোর্ট, প্রমাণ জমা দিয়েছি। আমার আইনব্যবস্থার ওপর আর পুলিশের ওপর পূর্ণ আস্থা আছে।’
আদিল খান দুরানির সঙ্গে বিয়ের পর নানাবিধ সমস্যার জেরে এক নাগাড়ে চর্চায় রয়েছেন রাখি। গত কয়েকদিন ধরে স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন তিনি। কখনও বলছেন, স্বামী তাকে ঠকিয়ে অন্য নারীর সঙ্গে পরকীয়া করছেন।তনু চান্দেল নামে এক নারীর সঙ্গে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে রয়েছেন তার স্বামী। খুব তাড়াতাড়ি তারা বিয়েরও পরিকল্পনা করছেন। সম্প্রতি আদালতে গিয়েছিলেন রাখি। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, আদিল তার কাছ থেকে ওটিপি নিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন।
আদিল নাকি জোরজবরদস্তি তার নগ্ন ভিডিও বানিয়ে টাকার জন্য সেসব বিক্রি করে দিয়েছেন। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাখি দাবি করেছেন, আদিল তার কিছু নগ্ন ভিডিও শুট করেছিলেন। আর টাকার লোভে সেগুলো বিক্রি করে দিয়েছেন। এ বিষয়ে সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করেছেন রাখি।
নিত্যদিনই কোনো না কোনো নাটক লেগে রয়েছে রাখি-আদিলকে নিয়ে। অনেকের মতেই, এসবই রাখির পাবলিসিটি স্টান্ট, যা তিনি আগেও বহুবার করেছেন। এর আগেও নিজের দাম্পত্য জীবনে অশান্তির অভিযোগ তুলে অত্যাচারিত হওয়ার কথা বলেছিলেন অভিনেত্রী। এবারও ঘটল তেমনটাই। যদিও রাখির মতে, তার সঙ্গেই বারবার এমন কেন ঘটে তা তিনি জানেন না।
জনতার আওয়াজ/আ আ