বাংলাদেশ দূতকে মার্কিন সিনেটরড. ইউনূসকে হয়রানি বন্ধ করুন, অন্যথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ দূতকে মার্কিন সিনেটরড. ইউনূসকে হয়রানি বন্ধ করুন, অন্যথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৫, ২০২৪ ৪:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৫, ২০২৪ ৪:৩৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে যুক্তরাষ্ট্র অত্যন্ত মূল্য দেয়- এমনটা স্মরণ করে মার্কিন সিনেটের আইনবিষয়ক কমিটির চেয়ারম্যান ডিক ডারবিন বলেছেন, নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহম্মদ ইউনূসকে হয়রানি বন্ধ করতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে এক বৈঠকে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আইনবিষয়ক কমিটির চেয়ারম্যান খোলাসা করেই বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের (দ্বিপক্ষীয়) বিদ্যমান সম্পর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস খুবই গুরুত্বপূর্ণ। তাঁকে বাংলাদেশে হয়রানি করা হলে এটি নিশ্চিতভাবে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় ড. ইউনূসের বিরুদ্ধে বিচারিক হয়রানি বন্ধের আহ্বান জানান তিনি। স্থানীয় সময় বুধবার ডিক ডারবিনের দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের বৈঠক হয়। বৈঠকের বিষয়টি নিজের এক্স হ্যান্ডলে উল্লেখ করেছেন ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির সিনেটর ডিক ডারবিন। বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়টি মার্কিন সিনেটরের দপ্তর থেকে প্রচারিত বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা হয়। এতে বলা হয়, ড. ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানির বিষয়ে আলোচনা করতে ১৩ মার্চ যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠক করেন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ ডিক ডারবিন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ শতাধিক নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। বিশ্বজুড়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে অবদানের স্বীকৃতি হিসেবে মার্কিন কংগ্রেস ড. ইউনূসকে কংগ্রেসনাল গোল্ড মেডেল দিয়েছে। ওই পুরস্কার দেয়ার উদ্যোগে নেতৃত্ব দিয়েছিলেন ডিক ডারবিন।
বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় ডিক ডারবিন বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র। বার্মার (মিয়ানমার) সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রাথমিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করি আমি।

কিন্তু আপাতদৃষ্টে ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসা অবসানের ব্যর্থতা দুই দেশের অংশীদারত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আজকের বৈঠকে আমি আবারও ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছি।
বৈঠকের পর গত জানুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা একটি চিঠির অনুলিপি রাষ্ট্রদূত ইমরানের হাতে তুলে দেন মার্কিন সিনেটর ডিক ডারবিন। গত ২২ শে জানুয়ারি মার্কিন সিনেটের ১২ জন সদস্য ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে ওই চিঠি লিখেছিলেন। উল্লেখ্য, বৈঠকটির বিষয়ে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফে আনুষ্ঠানিক কোনো তথ্য বা সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হয়নি। বাংলাদেশ দূত নিজে থেকে মার্কিন আইনপ্রণেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, নাকি ড. ইউনূসকে হয়রানি বন্ধের বার্তাটি স্পষ্ট করতে রাষ্ট্রদূতকে ডেকে নেয়া হয়েছিলো তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ