বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক। আগামী ছয় মাসের মধ্যে একাধিক প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক থমাস লুন্ড-সোরেনসেন।

সোমবার (১২ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ডেনমার্ক তৃতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৫ মিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তা ঘোষণা করেছে ডেনমার্ক। বৈঠকে অংশ নেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। এতে আলোচনা হয় বাণিজ্য, জলবায়ু, উন্নয়ন সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে।

অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা ও ডেনমার্কের পক্ষে নেতৃত্ব দেন থমাস লুন্ড-সোরেনসেন। সঙ্গে ছিলেন ড্যানিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহিদুল করিম। পরে মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত এই প্রতিনিধিদল।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক থমাস লুন্ড-সোরেনসেন বলেন, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে আমরা বিনিয়োগ বাড়াতে চাই। খুব দ্রুতই কিছু প্রকল্প দৃশ্যমান হবে বলে আমরা আশাবাদী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ