বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ইউরোপীয় ইউনিয়নের গভীর উদ্বেগ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ইউরোপীয় ইউনিয়নের গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ

 

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ দিকে বাংলাদেশের মার্কিন দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চায়।
গতকাল এক টুইটবার্তায় ইইউ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক সহিংসতায় ঢাকায় ইইউ ও ইইউ সদস্যভুক্ত মিশনগুলো গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সংশ্লিষ্ট সবাইকে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো শান্তিপূর্ণ ও আইন অনুযায়ী পরিচালনার জন্য জোরালোভাবে উৎসাহিত করছি।

এ দিকে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে গতিশীল ও দ্রুত বর্ধনশীল এলাকা হিসেবে ইন্দো-প্যাসিফিক অঞ্চল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার। আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সবার জন্য নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। অংশীদার, মিত্র ও বন্ধুদের পাশাপাশি যুক্তরাষ্ট্র কিভাবে এ অঞ্চলের জন্য কাজ করে চলেছে, তা আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশলের মাধ্যমে এক বছরের মধ্যেই ক্রমশ দৃশ্যমান হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ