‘বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৩, রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৭, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৭, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ দেশের স্বনামধন্য আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, সম্পাদক, সমাজকর্মী, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন, সংসদ সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী, চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ (উজ্জ্বল), ওরাকলের কান্ট্রি ডিরেক্টর রুবাবা দৌলা, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম, ডব্লিউএইচও-এর প্রতিনিধি ডা. তৌহিদ ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা আকতার।

এছাড়াও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, ওজিএসবির সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের মহাসচিব ডা. মো. নিজাম উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরীন আই খান, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুন নাহার, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক কাজী গোলাম মোখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা, অধ্যাপক সাকলায়েন রাসেল এবং সাংবাদিক মো. মাহতাব উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি নৃশংসভাবে হত্যার শিকার রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা তার বক্তব্য তুলে ধরেন। এ সময় বৈঠকে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বৈঠকে আলোচকরা বাংলাদেশের প্রেক্ষাপটে শিশু নির্যাতনের পরিসংখ্যান, কারণ ও করণীয় তুলে ধরেন। একই সঙ্গে অতীতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। পাশাপাশি এসব ঘটনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে আলোচনায় উঠে আসা বিভিন্ন প্রস্তাবনা সুপারিশ আকারে উপস্থাপন করেন সঞ্চালক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। এ সময় আলোচকরা এসব সুপারিশ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর তাগিদ দেন এবং বিষয়টি যেন এখানেই সীমাবদ্ধ না থাকে সে বিষয়েও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত আলোচক ও অতিথিরা এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এসব আলোচনার মাধ্যমে উত্থাপিত প্রস্তাবনা সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ