বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৩, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৩, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ

 

বাগেরহাট প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকুর রহমান রাসেল। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন নিয়ামুল কবির রাহুল। এ ছাড়া শামিম শিকদারকে সিনিয়র সহসভাপতি এবং শেখ মাইদুল ইসলাম মিন্টু ও রানা দিদারকে সহসভাপতি করা হয়েছে।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ফকির মোহাম্মদ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শেখ ফাহিম শাহরিয়ার রাব্বি।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগেরহাটে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ