বাগেরহাট স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দুর্বৃত্তের গুলিতে নিহত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ১১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ১১:৩৮ অপরাহ্ণ

বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়া দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
তার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানা যায়।
তার মৃত্যুতে ফেসবুকে সংগঠনটির বিভিন্ন নেতা-কর্মীরা পোস্ট দিয়ে সমবেদনা জানিয়েছেন।
তার মৃত্যুতে মো: আজগর আলী নামে এক ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়া। ‘ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন’
আর কত লাশ আর কত মায়ের বুক খালি হবে আর কত বোন বিধবা হবে এই হত্যার শেষ কোতায় আমি জানি না।
জনতার আওয়াজ/আ আ