বান্দরবানে কেএনএর হামলায় সেনা সদস্য নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বান্দরবানে কেএনএর হামলায় সেনা সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ

 

বান্দরবানের রুয়াংছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর টহলদলের ওপর কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন নিহিত হয়েছেন। এ ঘটনায় আহত দুই সেনা সদস্য চিকিৎসাধীন। গত রবিবার দুপুর আনুমানিক ১টায় এ হামলার ঘটনা ঘটে। আজ সোমবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত রবিবারের ঘটনা সম্পর্কে আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় শিশু দিবস-২০২৩ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশে সেখানে যাওয়া একটি দলের নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যদের ওপর দুপুর আনুমানিক ১টায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিত গুলিবর্ষণ করে। এ ঘটনায় সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গুলিবিদ্ধ

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ