বান্দরবানের রুমায় ট্যুরিজম উন্নয়নে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বান্দরবানের রুমায় ট্যুরিজম উন্নয়নে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ১০:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ১০:৪৫ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

ট্যুরিজম উন্নয়নে বান্দরবান জেলার রুমাতে ট্যুরিস্ট পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রুমা উপজেলার ২নং রুমা ইউনিয়ন সেন্টারে মঙ্গলবার (৫ এপ্রিল) পর্যটন কমিউনিটি কমিটির সাথে ট্যুরিস্ট পুলিশের ২য় বারের মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, বিশেষ অতিথি পর্যটন পুলিশিং কমিটির সভাপতি , হোটেল মালিক সভাপতি মো আব্দুল জলিল।

এছাড়া উক্ত মত বিনিময় সভায় ট্যুরিস্ট গাইড, ট্যুরিস্ট পরিবহন সমিতি, হোটেল মালিক সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সভায় গাইড, পরিবহন ও হোটেল মালিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবী নামা তুলে ধরা হয়। তার মধ্যে বরাবরের মত অন্যতম দাবী ছিল বিভিন্ন ঝর্ণার পর্যটন স্পটগুলো খুলে দেয়া, গাইডদের প্রশিক্ষণ প্রদান।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব সমাপ্তের পথে হওয়াই বান্দরবানের বিভিন্ন উপজেলার স্পটগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। বান্দরবানের অন্যতম পর্যটনকেন্দ্র রুমা উপজেলার পরিবহন-হোটেল মালিক ও ট্যুরিষ্ট গাইডদের সুরক্ষায় কাউন্সেলিং, দিক নির্দেশনামূলক এবং আইনশৃংখলা উন্নয়নে বিহীত পদক্ষেপ গ্রহণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময়কালে প্রধান অতিথি ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দেশজুড়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়াই স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের স্পটগুলোতে যাওয়ার প্রতি নির্দেশনা দেন।

তিনি জনপ্রিয় কিছু ঝর্ণা পর্যটকদের স্বার্থে খুলে দেবার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সাথে আলোচনা করবেন বলে জানান।

গাইডদের প্রতিনিধি বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের সুবিধার্থে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের নের্তৃত্বে ট্যুরিস্ট পুলিশ নানা নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়াই ধন্যবাদ প্রদান করেন।

ট্যুরিস্ট পুলিশ ইন্সপেক্টার জাহাঙ্গীর বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম স্যারের নের্তৃত্বে আমরা ইতোমধ্যে স্থানীয়দের নিয়ে পরিবেশবান্ধব কমুউনিটি বেজড ট্যুরিজম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, অনেক জায়গায় নিষিদ্ধ হবার কারনে পর্যটকরা লুকিয়ে যাতায়াত করায় নিরাপত্তা দিতে তারা অপারগ। তাই জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে ঐ সকল ট্যুরিস্ট স্পটগুলো ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডারের সাথে খুলে দেয়ার আলোচনা করার জন্য।

এর আগে প্রধান অতিথিকে পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধিরা পুষ্পস্তবক দিয়ে বরণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ