বামপন্থিদের যমুনাযাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত অর্ধশতাধিক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বামপন্থিদের যমুনাযাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল হস্তান্তর করার বিরুদ্ধে বামপন্থিদের যমুনাযাত্রা কর্মসূচিতে পুলিশের বেধড়ক লাঠিচার্জ ও নির্যাতনে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে কাকড়াইল মোড়ে এ ঘটনা ঘটে।

এর আগে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বাসদ, জাসদ, সিপিবিসহ বামপন্থি জোট ও দলগুলো জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিলের সময় পুলিশ তাদের আটকে দেয়। এক পর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনার দিকে যাওয়ার পথে কাকরাইল মোড়ে বাম গণতান্ত্রিক জোটের কর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহ হন। পরে কাকরাইল মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা। এতে এ পথে যান চলাচল বিঘ্ন হয়।

এরআগে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ এবং জাতীয় গণফ্রন্টের যৌথ উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিয়ে সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরটি লাভজনক হওয়া সত্বেও কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে তা বোধগম্য নয়।

তারা বলেন, লালদিয়ায় টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনর্মার্কের কোম্পানি এপিএম টার্মিনালের সঙ্গে ৩০ বছরের জন্য সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী এবং পানগাঁও এ নিজস্ব অর্থায়নে তৈরি চট্টগ্রাম বন্দরের নৌ টার্মিনাল পরিচালনা করার জন্য সুইজারল্যান্ডের কোম্পানির সঙ্গে সম্পাদিত ২২ বছর মেয়াদি চুক্তি বাতিল করতে হবে। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল, পতেঙ্গা বে-১ ও বে-২ টার্মিনাল এবং মংলা বন্দর বিদেশি সাম্রাজ্যবাদী কোম্পানিকে ইজারা বন্ধ করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ