বিএনপি কখনোই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই: খোকন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি কখনোই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই: খোকন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

 

নরসিংদী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন বলেছেন, বিগত দিনে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই জনগণের প্রত্যক্ষ রায় ও ম্যান্ডেট মেনে ক্ষমতায় এসেছে। পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতা আসে নাই। তাই বিএনপি ভোটকে ভয় পায় না।

খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচত হওয়ায় চিনিশপুর ইউনিয়নের উদ্যেগে আয়োজিত এক সংবর্ধনা ও বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কাঁচের মতো স্বচ্ছ নির্বাচন দিতে হবে। নির্বাচন যাতে কোনো কারচুপি না হয়। ভোট ডাকাতি না হয়। দিনের ভোট যাতে রাতে না হয়। কেননা আমরা জনগণের দুঃসময়ে পাশে ছিলাম।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্যই আমরা এতদিন লড়াই করেছি। আর এই লড়াই করতে গিয়ে আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মী মামলা হামলা ও গুমের শিকার হয়েছেন। কিন্তু একটি পক্ষ সংষ্কার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বাচনে আসেন। জনগণ যাদের পক্ষে রায় দেবে আমরা তাই মেনে নেব। কিন্তু বিএনপিকে ঠেকানোর জন্য এসব করে লাভ নেই। কারণ সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপিকেই বেছে নেবে।

খোকন বলেন, দেশ নিয়ে গভীর চক্রান্ত হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের দোসররা বসে নেই। তারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো রকম ষড়যন্ত্র করে নির্বাচনকে ভূলুন্ঠিত করতে না পারে।

চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদল নেতা আব্দুর রউফ ফকির রনি, যুবদল নেতা মোকারেম হোসেন ভূইয়া জাহিদ হোসেন, মাহফুজু ইসলামসহ চিনিশপুর ইউনিয়নের কয়েকশ মানুষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ