বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না: আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বিএনপি সম্পর্কে বলেন, ‘তাদের সব নেতারাই দুর্নীতিবাজ তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না।’

সোমবার (৩ জুলাই) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার এবং তার নেতৃত্বে (আমরা) স্বাধীনভাবে এবং অত্যন্ত স্থিতিশীলভাবে জীবনযাপন করছি। বিএনপি-জামায়াতের যারা আছেন, তাদের এ বিষয়টি সহ্য হচ্ছে না। তারা অস্থিতিশীল অবস্থা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আপনারা (দলীয় নেতাকর্মী) বঙ্গবন্ধুর সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার শক্তি। আপনারা বিএনপি-জামায়াতের অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টাকে নিজ নিজ জায়গা থেকে প্রতিহত করবেন।’

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল উপস্থিত ছিলেন।
সিলেট শহরসহ আশপাশে জলাবদ্ধতা রূপ নিয়েছে বন্যায়

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ