বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেবিনে চিকিৎসাধীন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেবিনে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৮, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৮, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেবিনে চিকিৎসাধীন। সোমবার (৮ এপ্রিল) ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার ব্যক্তিগত চিকিসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘অসুস্থ বোধ করায় ভোর রাত সোয়া চারটার দিকে ম্যাডামকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি এখন কেবিনে চিকিৎসাধীন আছেন।’

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে আছেন।

গত ২২ জুন গভীর রাতে ‘হঠা অসুস্থ’ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)ভর্তি করা হয়। পরদিন তার হৃৎপিণ্ডে পেসমেকার সফলভাবে বসানো হয়। চিকিৎসা শেষে ২ জুলাই এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফেরেন বিএনপি চেয়ারপারসন।

এর আগে গতবছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আরথ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ