বিএনপি-জামায়াত জানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন : নানক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্দোলন-সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে সার্বক্ষণিক লড়াই করে যাচ্ছে। এই লড়াই-সংগ্রাম আমাদের চলবে।
আজ সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নানক বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় লড়াই করে আসছি। প্রতিনিয়ত, প্রতিক্ষণ আমরা লড়াই করছি। এদের মূল উপড়ে ফেলতে হবে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর গণমিছিল কর্মসূচি ঘিরে আজ ঢাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসেন দলটির কেন্দ্রীয় নেতারা।
জনতার আওয়াজ/আ আ