বিএনপি নেতা আমির খসরু গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা আমির খসরু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ২:২৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার পর গুলশানের ৮১ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন আমীর খসরু চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু। এর আগে আমীর খসরুর খোঁজে গুলশানের ওই বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে বৃহস্পতিবার ভোরে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ তিনজনকে। সন্ধ্যা রাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপনকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ