বিএনপি নেতা গয়েশ্বরসহ ৫০০ জনের বিরুদ্ধে দুই মামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা গয়েশ্বরসহ ৫০০ জনের বিরুদ্ধে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ

 

গত মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট থানাধীন সায়েন্সল্যাব এলাকায় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যকার সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে দুটি মামলায় আসামি করা হয়েছে।

এতে এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল গনি সাবু।

তিনি এসময় জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশবক্সের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ