বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের রোগমুক্তি কামনায় দোয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের রোগমুক্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে; কিন্তু গণতন্ত্র কোথাও পরিলক্ষিত হয়নি। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে বটে; কিন্তু বিভিন্নভাবে যারা ঘাতকের ভূমিকা পালন করেছে, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা আসছে আগস্ট মাসব্যাপী নানা ধরনের নাশকতার সঙ্গে যুক্ত হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন তথ্য পেয়েছে। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ