বিএনপি নেতা স্বপনকে ঠেকাতে আ’লীগের সশস্ত্র মহড়ার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা স্বপনকে ঠেকাতে আ’লীগের সশস্ত্র মহড়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ

 

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ঈদ উপলক্ষে এলাকায় প্রবেশ ঠেকাতে মহড়া দেয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিসুর রহমান হারিসের নেতৃত্বে মোটরসাইকেল মহড়ায় ‘একটা দুইটা বিএনপি ধর, সকাল বিকেল নাশতা কর’ এমন স্লোগানে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলাধীন সরিকলের নিজ গ্রামের বাড়িতে যাচ্ছেন। এ সংবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

অন্যদিকে, বিএনপির এই সাবেক সংসদ সদস্য যেন স্থানীয় জনগন ও নেতাকর্মীদের সাথে ঈদ পালন করতে না পারেন, তা ঠেকাতে প্রতিবারের ন্যায় এবারো গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মেয়র হারিসের নেতৃত্বে ব্যাপক গাড়ি ও মোটরসাইকেল মহড়া দিয়ে সমগ্র এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টির অভিযোগ উঠেছে।

ফেসবুকের ধারণকৃত এক ভিডিওতে দেখা যায়, মেয়র হারিসের নেতৃত্বে একদল আওয়ামীপন্থী লোক ‘একটা দুইটা বিএনপি ধর, সকাল বিকেল নাশতা কর’ স্লোগানে গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জহির উদ্দিন স্বপনের নিজ গ্রাম সরিকলে জড়ো হচ্ছে। সমগ্র এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

ঈদ পালনে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়কের আগমন উপলক্ষে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবন যেন বিঘ্ন না ঘটে তার ব্যবস্থাগ্রহণে গৌরনদী উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়।

বরিশাল জেলা পুলিশ সুপার, গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএনপি নেতাদের জনজীবন স্বাভাবিক অবস্থা রাখতে সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তারা বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্যের নিরাপত্তা নিশ্চিত করার সবধরনের ব্যবস্থাগ্রহণের তাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়েছেন।

মুসলিম ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার অনুষ্ঠানে যেন কোনো ধরনের অনাকাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের অনুরোধে বিএনপি নেতারা তাদের নেতাকে শুভেচ্ছা জানিয়ে সব ধরনের গাড়ি ও মোটরসাইকেল বহর নিয়ে শো-ডাউন, মিছিল কিংবা জমায়েতের কর্মসূচি বাতিল করে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের প্রতিশ্রুতি মোতাবেক বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপনসহ সকল রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।

সর্বশেষ খবরে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার বুধবার স্থানীয় সাংবাদিকদের সাথে ঈদপূর্ব শুভেচ্ছা বিনিময় করতে গেলে আওয়ামী লীগ নেতা মানিক সেরনিয়াবাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলার অভিযোগ ওঠে। হামলায় স্থানীয় বিএনপি নেতা মোল্লা ফিরোজ আহমেদ সেন্টু আহত হন হয়েছেন বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ