বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে পিটার হাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে পিটার হাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইনের উদ্যোগে তার গুলশানস্থ বাসভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে।

নৈশভোজে অংশ নিতে বুধবার (২৫ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে বিএনপিপন্থি এই ব্যবসায়ীর বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত।

নৈশভোজে বিদেশি কূটনীতিকদের মধ্যে রয়েছেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ড প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে নৈশভোজে অংশ নিয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল, ব্যারিস্টার মীর হেলাল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ নেতৃবৃন্দ।

নৈশভোজে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও অংশ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কিছু জানেন না বলে জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ