বিএনপি মুক্তিযুদ্ধের দল আর আ' লীগ শরণার্থী মুক্তিযুদ্ধের দল: আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মুক্তিযুদ্ধের দল আর আ’ লীগ শরণার্থী মুক্তিযুদ্ধের দল: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ

 

বিএনপি মুক্তিযুদ্ধের আর আওয়ামী লীগ শরণার্থী মুক্তিযুদ্ধের দল বলে মন্ত্রব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার যে লড়াই শুরু হয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় সেই লড়াই আরও বেগবান করতে হবে, ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

শুক্রবার (১৪ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আলাল বলেন, দেশে গণতন্ত্র ফিরে আসলে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলে। বেগম খালেদা জিয়া মুক্তি পাবে। দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে আসতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে কথা বলেছে তা যদি গড়তে পারে তাহলে দেশ আরও সংকটে পড়বে।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষে বা বিপক্ষের দল নই। আমরা মুক্তিযুদ্ধের দল। জিয়াউর রহমান সরাসরি যুদ্ধ করেছেন। তিনি সেক্টর কমান্ডার ছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন। সুতরাং আমরা মুক্তিযুদ্ধের দল। আর আওয়ামী লীগ শরণার্থী মুক্তিযুদ্ধের দল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ফোরামের বিভিন্ন পর্যায়ে নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ