বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আগামী বছরের ১ থেকে ৭ জানুয়ারি দেশের সব আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বুধবার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ ঘোষণা দেন।

ডামি নির্বাচন বর্জন, কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে জনগণের অসহযোগ আন্দোলনের সঙ্গে সংহতি জ্ঞাপন এবং আইনজীবীদের কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী ১ থেকে ৭ জানুয়ারি দেশের সব আদালত বর্জন করবেন বিএনপিপন্থি আইনজীবীরা।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশ ও জাতির এই চরম যুগ সন্ধিক্ষণে দেশের বৃহত্তম এবং জনপ্রিয় আইনজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন এবং বিচার বিভাগের স্বাধীনতা, পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছি।

কর্মসূচির বিষয়ে উল্লেখ করা হয়, আগামী ৩১ ডিসেম্বর প্রধান বিচারপতিসহ সব বিচারকদের কাছে আদালত বর্জনের সিদ্ধান্তের চিঠি হস্তান্তর করা হবে। ১ জানুয়ারি ২০২৪ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, সব জেলা আদালত, সেশন্স আদালত, মুখ্য মহানগর হাকিমদের আদালত, মুখ্য জুডিসিয়াল আদালতসহ সব আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে।

সরকার বা সরকারের কোনো অনুচরদের উসকানিতে পা না দিয়ে, শান্তিপূর্ণভাবে এই গণতান্ত্রিক কর্মসূচি সফল করার জন্য দেশের আইনজীবী সমাজের কাছে আহ্বান জানান কায়সার কামাল।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ