বিএনপির অপরাজনীতি মোকাবিলায় আমরা প্রস্তুত: নাছিম - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির অপরাজনীতি মোকাবিলায় আমরা প্রস্তুত: নাছিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আজকে আমাদের যে জয়যাত্রা তা থামবে না। আজকে দেশে শান্তি বজায় আছে। আজ বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিচিত। আজকে বিএনপি-জামাতকে বলতে চাই, তোমাদের অপরাজনীতি মোকাবিলায় আমরা প্রস্তুত।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমাদের একদফা শান্তিপূর্ণ নির্বাচন। আমরা আছি আমরা থাকবো। শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসীদের মোকাবিলা করবো। সারাদেশে জনগণের মধ্যে ছড়িয়ে থাকবো।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তারেক রহমান বলেছিলেন, আমি রাজনীতি করবো না। আর আমি বাংলাদেশে ফিরে আসবো না। আমাকে চিকিৎসার সুযোগ দেওয়া হউক। সেই সন্ত্রাসীদের নির্দেশে বাংলাদেশের মানুষকে জিম্মি করে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে।’

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া সমাবেশে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ